সর্বশেষ

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীমের পদত্যাগ

অনলাইন ডেস্ক

সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার (১৬ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগপত্রে নুরুল করীম উল্লেখ করেছেন, গত ৩০ জুলাই তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের পর থেকে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তিনি।তবে ব্যক্তিগত কারণে বর্তমানে আর দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে পদত্যাগপত্রে জানিয়েছেন নুরুল করীম।

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু বৃহস্পতিবার

একই দিনে বড় নিয়োগ

এর আগে গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয় সরকার।একই আদেশে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আগের সব নিয়োগ বাতিল করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেন সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন।

গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ আগস্ট ২০২৬
Trulli

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীমের পদত্যাগ