সর্বশেষ

পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজ

মকবুল হোসেন, ময়মনসিংহ

মযমনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ ও ঢাকা জেলা পুলিশের পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ০৫ (পাঁচ) দিন মেয়াদী সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ ১৬ আগস্ট রবিবার এই কোর্সের উদ্বোধন করেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিক আটক, ১৫ দিনের কারাদণ্ড

এসময় ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি করে সুশৃংখল ও পেশাদার বাহিনী গঠনে এবং সেবাবান্ধব পুলিশিং-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে জনগণের কাঙ্খিত সেবাদানে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি । উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সোমা হাপাং, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,ময়মনসিংহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ; সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ; মো: পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার ( স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।

প্রিমিয়ার ব্যাংকের ২৮ হাজার কোটি টাকার অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ আগস্ট ২০২৬
Trulli

পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজ