সর্বশেষ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিক আটক, ১৫ দিনের কারাদণ্ড

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আরামবাগ উপজেলা ভূমি অফিস সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে মো. সবুজ শেখ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে এ কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, সবুজ শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অফিসে প্রবেশ করেন। পরে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার জন্য চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) তাঁর পরিচয় এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের বিষয়ে জানতে চান। তবে তিনি কথিত পত্রিকার সম্পাদকের নামসহ প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে ভুয়া সাংবাদিক পরিচয়ে অফিসে আসার বিষয়টি তিনি স্বীকার করেন বলে জানিয়েছে ভূমি অফিস সূত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

সূত্র আরও জানায়, সবুজ শেখের কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি পরিচয়পত্র পাওয়া যায়। অভিযোগ রয়েছে, কম্পিউটারে তৈরি ওই পরিচয়পত্র ব্যবহার করে তিনি বিভিন্ন সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করতেন। সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কাছেদ আলীর ছেলে। তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা এক সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাভারে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ আগস্ট ২০২৬
Trulli

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিক আটক, ১৫ দিনের কারাদণ্ড