সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপির সংসদীয় দলের বৈঠক

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদীয় দলের বৈঠকে বসেছে সরকারি দল বিএনপি। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।বিকেল ৪টার দিকে সংসদ ভবনের নবম তলায় বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী বৃহস্পতিবার সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।দীর্ঘ প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় এবার সরাসরি ভোটাভুটির আয়োজন করা হচ্ছে। নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি ৬৬.৩%, বড় উদ্বেগ বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বলে সংশ্লিষ্ট তথ্য তুলে ধরা হয়েছে।এবারের নির্বাচনে একাধিক প্রার্থীর উপস্থিতি থাকায় দীর্ঘ বিরতির পর রাষ্ট্রপতি নির্বাচন আবারও ভোটাভুটির মাধ্যমে হতে যাচ্ছে।

বিদ্যুৎ সংকটের দায় বর্তমান সরকারের নয়: উপদেষ্টা জাহেদ
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ আগস্ট ২০২৬
Trulli

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপির সংসদীয় দলের বৈঠক