সর্বশেষ

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন

অনলাইন ডেস্ক

দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর পাশাপাশি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে একটি এলএনজি কার্গো আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে ওই কার্গো সরবরাহ করবে।প্রতি এমএমবিটিইউ এলএনজির জন্য দাম নির্ধারণ করা হয়েছে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার। এটি চলতি বছরের ৪৪তম এলএনজি কার্গো হিসেবে উল্লেখ করা হয়েছে।

বংশী নদীর থানার ঘাটে বিসর্জন ঘাটের সংস্কার কাজ পরিদর্শন,দ্রুত সম্পন্নের নির্দেশ

অন্যদিকে জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৪ কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি করে কার্গো সংগ্রহ করা হবে।সংশ্লিষ্টদের মতে, শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের চাহিদা বাড়তে থাকায় এলএনজি আমদানির প্রয়োজনীয়তাও বাড়ছে। এ কারণে স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয়ের মাধ্যমেও গ্যাসের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হিসেবে দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি এড়ানো এবং গুরুত্বপূর্ণ উৎপাদন খাতগুলো সচল রাখা হচ্ছে।

বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ, আটক চাষি ইউসুফ খান
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ আগস্ট ২০২৬
Trulli

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন