সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার এক পরিবর্তন

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে একমাত্র পরিবর্তন হিসেবে জায়গা পেয়েছেন ওপেনার ম্যাট রেনশ। তার জায়গা হয়েছে জেক ওয়েদারাল্ডের পরিবর্তে।

দীর্ঘ সাড়ে তিন বছর পর আবারও অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন রেনশ। সর্বশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ভারতের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি।

২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রেনশর। এখন পর্যন্ত ১৪টি টেস্টের ২৪ ইনিংসে ব্যাট করে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরিসহ ৬৪৫ রান করেছেন এই ব্যাটার।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ৯ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। তাই দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া সিরিজে সমতা ফেরানোর সুযোগ নেই স্বাগতিকদের।

সিরিজ বাঁচাতে ম্যাকাই টেস্টে একাদশে অস্ট্রেলিয়ার এক পরিবর্তন

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া তিন পেসার ও একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামছে। প্রথম টেস্টে নাথান লায়ন মাত্র একটি উইকেট পাওয়ায় তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অভিজ্ঞ এই স্পিনারকে একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

বিশেষ করে ম্যাচের শেষ দিকে উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন—এমন বিবেচনা থেকেই লায়নের ওপর আস্থা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দলে বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার। প্রথম টেস্টে বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গ্রিন। দ্বিতীয় ইনিংসে তার ১০৪ রানের ইনিংসেই ইনিংস ব্যবধানে হার এড়াতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।

অন্যদিকে প্রথম টেস্টে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেননি বো ওয়েবস্টার। তারপরও তাকে দ্বিতীয় টেস্টের একাদশে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

চার পেসার নিয়ে ম্যাকাই টেস্টে বাংলাদেশ? সিদ্ধান্ত কাল

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টটি শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ে শুরু হবে।

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ আগস্ট ২০২৬
Trulli

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার এক পরিবর্তন