সর্বশেষ

রাষ্ট্রপতি ও নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল

অনলাইন ডেস্ক

সরকারের ১৮০ দিনের কার্যক্রম, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল।শুক্রবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ সরকারের বিভিন্ন উদ্যোগের প্রতি সমর্থন জানানো হয়। নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগকেও স্বাগত জানায় সংগঠনটি।

বিকেল ৫টার দিকে রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়। পরে টিএসসি, উপাচার্য চত্বরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ ও তেজগাঁও কলেজের নেতাকর্মীরা অংশ নেন। ঢাকার বিভিন্ন মহানগর, থানা ও কলেজ ইউনিটের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

থানায় অবরুদ্ধের অভিযোগ এনসিপির, অস্বীকার বিএনপি ও পুলিশের

সমাবেশে সালেহ মো. আদনান বলেন, সরকারের প্রথম ১৮০ দিনে জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মতে, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি করেছে।শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসব কার্যক্রমের কারণে সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি সন্তুষ্টি তৈরি হয়েছে বলে দাবি করেন ছাত্রদলের এই নেতা।

মিছিল থেকে সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ছিল—‘তারেক রহমানের সরকার, শুভ হোক পথচলার’, ‘১৮০ দিনের যাত্রা, সামনে এগোনোর প্রত্যাশা’, ‘ফখরুল ইসলামকে অভিনন্দন, শুভ হোক নতুন দায়িত্ব গ্রহণ’ এবং ‘তারেক রহমানের আয়োজন, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন’।এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েও স্লোগান দেন নেতাকর্মীরা।

পেশী শক্তি প্রভাবের কাছে নয়, ভোটাধিকার হোক পরিবর্তনের হাতিয়ার: সচেতন ও সৎ জনপ্রতিনিধি নির্বাচনের আকুল আহ্বান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ আগস্ট ২০২৬
Trulli

রাষ্ট্রপতি ও নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল