সর্বশেষ

আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ

অনলাইন ডেস্ক

অনুমোদিত বিধিমালা লঙ্ঘন করে ভবন নির্মাণ করা হলে প্রয়োজনে সংশ্লিষ্ট ভবনের পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।একই সঙ্গে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও বিধিমালা মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে পরিদর্শন কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গত ১৯ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত আগস্ট মাসের দপ্তর-সংস্থার সঙ্গে সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।সভায় বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণসংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অনিয়ম ঠেকাতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে ভবন পরিদর্শনের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

দেশে সারের কোনো সংকট নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এ ছাড়া দেশের বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষকে ইমারত পরিদর্শকের শূন্য পদগুলো দ্রুত পূরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে ইমারত পরিদর্শকদের নির্দিষ্ট ভবনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তাদের কার্যক্রম আরও সুনির্দিষ্ট ও জবাবদিহিমূলক হয়।বিধিমালা লঙ্ঘন করে নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনার পর সেগুলো অনুমোদিত প্ল্যান অনুযায়ী সংশোধন করা হয়েছে কি না, তা সরেজমিনে পরীক্ষা করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে নিয়মিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

পাশাপাশি ভবন নির্মাণের সময় বিধিমালা অনুসরণ করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিচালিত সচেতনতামূলক কার্যক্রমের হালনাগাদ তথ্যও মন্ত্রণালয়ে জমা দিতে হবে।অনুমোদনহীন ভবনের পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তসহ সভায় গৃহীত নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গাজীপুর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

ওমরাহ পরিচালনায় এজেন্সির নিবন্ধনে ৬ শর্ত দিল সৌদি আরব

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ আগস্ট ২০২৬
Trulli

আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ