সর্বশেষ

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাভারে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাভারের কলমাস্থ সেবাকুঞ্জ রিসোর্টে সাভার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা-১৯ আসনের সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি। আরোও উপস্থিত ছিলেন,বিএনপি’র অঙ্গ সংগঠনের সাভার আশুলিয়ার ও স্থানীয় নেতাকর্মীরা

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার

উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান, সাভার থানা জিয়া পরিষদের সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ মনিরুল হক।

​অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শিবালয়ে হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে অবৈধ বালু উত্তলন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ সেপ্টেম্বর ২০২৬
Trulli

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত