পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬)ইং অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমিন এমপি। তিনি সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর জোর দেন এবং যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। এছাড়া, সভায় জেলার আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত উপদেষ্টা এবং পাবনা-৫, পাবনা-২ ও পাবনা-১ আসনের সংসদ সদস্যগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নীতিগত পরামর্শ প্রদান করেন।
সভায় জেলার সাম্প্রতিক অপরাধ দমন কার্যক্রম ও নিরাপত্তার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
301
Shares
শেয়ার করুন
শেয়ার করুন














