সর্বশেষ

সেপ্টেম্বরের ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

অনলাইন ডেস্ক

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৭ কোটি ৯৬ লাখ টাকা।রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, এ সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার।

সিগারেটের প্যাকেটে ব্যান্ডরোল ব্যবহারে নতুন বিধান যুক্ত করল এনবিআর

এ ছাড়া বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৯ লাখ ৪০ হাজার ডলার।ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। প্রথম ১৯ দিনে ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার।এরপর রয়েছে অগ্রণী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার।অন্যদিকে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার।

১৪ মাস পর বাজারে ডলার ছাড়ল বাংলাদেশ ব্যাংক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

সেপ্টেম্বরের ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স