সর্বশেষ

বিরুলিয়ায় পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা ও সম্মেলন সম্পন্ন: নতুন কমিটি গঠন

সাভার প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বিরুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা,সম্মেলন ও ২০২৬ মেয়াদের নতুন কমিটি গঠন উপলক্ষে রবিবার বিকালে (২০ সেপ্টেম্বর ২০২৬) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান ময়নুদ্দিন বিপ্লব। তিনি তাঁর বক্তব্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ আমির শিরালী।

​বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিরুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আলোচনা সভা ও সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের আগামী কার্যকালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

চট্টগ্রামে শুরু হয়েছে ৫৫ তম জশনে জুলুস

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

বিরুলিয়ায় পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা ও সম্মেলন সম্পন্ন: নতুন কমিটি গঠন