সর্বশেষ

চুয়াডাঙ্গার নয় মাইলে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু, আহত ৩

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার নয় মাইল নামকস্থানে  পিকআপ ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফাহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাখিভ্যানের তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপসহ চালককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের  নয়মাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময়  নয়মাইল বাজারের অদূরে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পাখিভ্যানে থাকা তিন বছর বয়সী শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বাবলুর স্ত্রী মোছা. মাহফুজা (৪০), দশমী দিঘিরপাড়া গ্রামের মৃত গফুরের ছেলে মো. লিয়াকত (৬৫) এবং হাসানহাটি গ্রামের মামুনের স্ত্রী মোছা. শিউলি (৪০)।

দুর্ঘটনার পর স্থানীয়রা  আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু ফাহিমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত অপর তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গফরগাঁওয়ে ক্ষুব্ধ জনতা ধর্ষকদের বাড়িঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মারুফ রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একটি শিশু মারা গেছে। আহত হয়েছেন তিনজন। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করা হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ সেপ্টেম্বর ২০২৬
Trulli

চুয়াডাঙ্গার নয় মাইলে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু, আহত ৩