সর্বশেষ

নৌকায় বসেই কোটি টাকার বেচাকেনা, ‘বাংলার ভেনিসে’ ভাসমান হাট

অনলাইন ডেস্ক

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে সপ্তাহে দুই দিন বসে ব্যতিক্রমী এক ভাসমান হাট। বৈঠাকাটার এই বাজারে স্থলভাগের বদলে নৌকাতেই চলে অধিকাংশ কেনাবেচা। কয়েক ঘণ্টার এই বাজারে কোটি টাকার কৃষিপণ্য লেনদেন হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার ও মঙ্গলবার ভোর হলেই বিভিন্ন এলাকা থেকে একের পর এক নৌকা এসে ভিড়তে শুরু করে নদীতে। কোনো নৌকায় থাকে শাকসবজি, কোনোটিতে কৃষিপণ্য, আবার কোনো নৌকাই হয়ে ওঠে ভাসমান দোকান।

ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত জমজমাট থাকে এই হাট। স্থানীয় কৃষকেরা নৌকায় করে নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন। অন্যদিকে পাইকাররা সেসব পণ্য কিনে ট্রলার বা নৌযানে করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যান।সবজি ও কৃষিপণ্যের পাশাপাশি এখানে পাওয়া যায় সবজির চারা, নারকেল, তরমুজ, মিষ্টি পান, শ্যাওলা এবং কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। এমনকি বাজারে নাশতা ও ভাতের ব্যবস্থাও রয়েছে।

নারায়ণগঞ্জের রুপগন্জে ভ্রাম্যমাণ আদালত ১১মাদকসেবীকে কারাদণ্ড

নাজিরপুর ছাড়াও নেছারাবাদ ও বরিশালের বানারীপাড়ার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এখানে পণ্য নিয়ে আসেন। কম দামে তাজা কৃষিপণ্য পাওয়া যায় বলে ক্রেতা ও পাইকারদের উপস্থিতিও থাকে বেশ বেশি।ব্যবসায়ীদের হিসাবে, প্রতিটি হাটে প্রায় এক কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। তরমুজের মৌসুমে লেনদেন বেড়ে দেড় থেকে দুই কোটি টাকা পর্যন্ত পৌঁছায় বলে তাদের দাবি।

স্থানীয়দের কাছে জলপথকেন্দ্রিক এই বাজার ‘বাংলার ভেনিস’ নামে পরিচিত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরাও এই ব্যতিক্রমী বাজার দেখতে আসেন। তবে স্থানীয়দের অভিযোগ, যোগাযোগব্যবস্থা ও আবাসন সুবিধা উন্নত হলে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে।

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ সেপ্টেম্বর ২০২৬
Trulli

নৌকায় বসেই কোটি টাকার বেচাকেনা, ‘বাংলার ভেনিসে’ ভাসমান হাট