সর্বশেষ

‘মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে’ জাহাঙ্গীর আলম

মহসিন খান বুলবুল :

সাভারের রাজফুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের সেবা ও নামজারি অনুমোদন নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বস্তুনিষ্ঠ তথ্য যাচাই না করে একপেশে সংবাদ প্রকাশ করে তাঁর ব্যক্তিগত ও প্রশাসনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

​সংবাদে উল্লেখিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, “রাজফুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসে সমস্ত নামজারি (মিউটেশন) ও ভূমি সংক্রান্ত সেবা সম্পূর্ণ সরকারি বিধি-বিধান এবং ই-নামজারি সিস্টেমের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়। এখানে কোনো ধরনের অনৈতিক লেনদেন বা দালাল চক্রের কোনো স্থান নেই। অনলাইনের বাইরে কিংবা অফিসের বাইরে কোনো লেনদেনের যে অভিযোগ তোলা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও কাল্পনিক।”
​

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মেট্রো মেকার্সের জমি সংক্রান্ত নামজারি অনুমোদনের বিষযে তিনি স্পষ্ট করেন, বিলামালিয়া মৌজার উল্লেখিত নামজারি দুটি অনুমোদনের ক্ষেত্রে তৎকালীন সহকারী কমিশনারদের (ভূমি) সিদ্ধান্ত ও প্রশাসনিক আইনি প্রক্রিয়াই অনুসরণ করা হয়েছে। আদালতে নির্দিষ্ট কোনো নামজারি নিষেধাজ্ঞা না থাকায় এবং আবেদনের দাখিলকৃত নথিপত্র যথাযথ থাকায় আইনগত ভিত্তির ওপর দাঁড়িয়েই তা নিষ্পত্তি হয়েছে । এখানে ব্যক্তিগতভাবে তাঁর কোনো একক সিদ্ধান্ত বা প্রভাব বিস্তারের সুযোগ ছিল না।
​একই কার্যালয়ে বারবার পদায়নের বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন সম্পূর্ণ জেলা প্রশাসক কার্যালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশাসনিক সিদ্ধান্ত। প্রশাসনিক প্রয়োজন ও সরকারি নীতিমালার আলোকেই এটি সম্পন্ন হয়েছে। এখানে কোনো অনিয়ম বা অনৈতিক উপায়ে পদায়ন নেওয়ার সুযোগ নেই।

​তিনি আরও বলেন, “আমরা জনগণকে হয়রানিমুক্ত ও দালালমুক্ত সেবা দিতে দিনরাত কাজ করে যাচ্ছি। একটি কায়েমী স্বার্থন্নেসী মহল ও অসাধু চক্র তাদের অনৈতিক সুবিধা হাসিলে ব্যর্থ হয়ে গণমাধ্যমকে ব্যবহার করে আমার বিরুদ্ধে এই মনগড়া অপপ্রচার চালাচ্ছে।”

ডিইপিজেডের হকারদের মানববন্ধন: নির্যাতন চাঁদাবাজির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

তিনি এ ধরনের বিভ্রান্তিকর ও সত্যবিবর্জিত সংবাদে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ সেপ্টেম্বর ২০২৬
Trulli

‘মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে’ জাহাঙ্গীর আলম