সর্বশেষ

ডিইপিজেডের হকারদের মানববন্ধন: নির্যাতন চাঁদাবাজির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

মো.এনামুল হক(আবির)- বিষেশ প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের ওপর হামলা, নির্যাতন ও চাঁদাবাজির প্রতিবাদে সরব হয়েছেন ভুক্তভোগীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

​আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) আশুলিয়া এলাকায় আয়োজিত এ মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন। কর্মসূচিসূত্রে জানা যায়, তাদের হাতে “বিচার চাই” এবং “মানববন্ধন কর্মসূচি” সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

মা ও শিশু চিকিৎসা কেন্দ্র রাড্ডায় মধ্যরাতে অতর্কিত হামলা-লুটপাট: মিরপুরে বিএনপির তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

​মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীদের অভিযোগ, আশুলিয়া থানাধীন এলাকায় ফুটপাতে বেচাকেনা করে জীবিকা নির্বাহকারী ক্ষুদ্র হকারদের ওপর ডিইপিজেড (DEPZ), বেপজা (BEPZA) এবং আনসার বাহিনীর সদস্যরা অমানবিক আচরণ ও নির্যাতন চালিয়ে আসছেন। সম্প্রতি তাদের ওপর অহেতুক হামলা চালানো হয়েছে, যাতে বেশ কয়েকজন হকার গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ভুক্তভোগী হকাররা ক্ষোভ প্রকাশ করে জানান, পরিবার-পরিজন নিয়ে ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার জন্য তারা ফুটপাতে ব্যবসা করেন। অথচ সেখানেও প্রতিনিয়ত চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। অবিলম্বে এসব নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ সমাবেশ

​মানববন্ধন থেকে ব্যবসায়ীরা ফুটপাতে শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করার পরিবেশ তৈরি এবং সাম্প্রতিক হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে জড়িত আনসার ও বেপজা সদস্যদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ডিইপিজেডের হকারদের মানববন্ধন: নির্যাতন চাঁদাবাজির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি