সর্বশেষ

চুয়াডাঙ্গায় অভ্যন্তরীন পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। 

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় অভ্যন্তরীন পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা।

আজ ‎সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকেচুয়াডাঙ্গা ৫৫টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছেন চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা।
‎

মা ও শিশু চিকিৎসা কেন্দ্র রাড্ডায় মধ্যরাতে অতর্কিত হামলা-লুটপাট: মিরপুরে বিএনপির তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

স্থানীয়রা জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) দামুড়হুদার ফকিরপাড়ায় ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানচালকদের সঙ্গে বাসশ্রমিকদের বিরোধ হয়। পরে রিকশাচালকেরা প্রায় পাঁচ ঘণ্টা ধরে ব্যারিকেড দিয়ে মহাসড়কে বাস আটকে রাখেন। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা।
‎

সকাল থেকে জেলার পাঁচ রুটে বাস না চলায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি বেশি।একজন ‎যাত্রী বলেন, ‘বাস না চলায় ব্যাটারিচালিত রিকশায় করে যেতে হবে। এতে সময় ও টাকা বেশি ব্যয় হবে। এভাবে বাস চলাচল বন্ধ থাকলে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
‎

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ সমাবেশ

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকেরা এ ধর্মঘট ডেকেছেন। এ বিষয়ে আজ বেলা সাড়ে ১১টায় শ্রমিক ও বাস মালিক ঐক্যপরিষদের আলোচনা সভা হয়। পরবর্তী কর্মসুচী ঘোষণা করা হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ সেপ্টেম্বর ২০২৬
Trulli

চুয়াডাঙ্গায় অভ্যন্তরীন পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা।