সর্বশেষ

বান্দরবানে বাক্সে মিলল নিখোঁজ শিশুর লাশ,ফুফু গ্রেফতার

জেলা প্রতিনিধি

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছরের শিশু তায়িফা সুলতানার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজ ফুফুর কক্ষের একটি বাক্স থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায়।

​এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।
​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশু তায়িফা নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। ফুটেজে শিশুটিকে তার ফুফু নার্গিস সুলতানার কক্ষে নিয়ে যেতে দেখা যায়।
​

বিরুলিয়ায় মাদকের বিষাক্ত থাবা: প্রভাবশালীদের মদদে কারবারিরা,প্রতিরোধে সোচ্চার এলাকাবাসী

ফুটেজের তথ্যের ভিত্তিতে পুলিশ নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি চালায় এবং একটি বাক্সের ভেতর থেকে তায়িফার নিথর দেহ উদ্ধার করে।
​

পুলিশ জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা শিশুটিকে গলাটিপে হত্যা করার কথা স্বীকার করেছেন। তবে হত্যাকাণ্ডের মূল কারণ এখনো জানা যায়নি।
​

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা পুলিশ জানায়,ময়নাতদন্তের জন্য মৃতদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গায় অভ্যন্তরীন পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। 

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ সেপ্টেম্বর ২০২৬
Trulli

বান্দরবানে বাক্সে মিলল নিখোঁজ শিশুর লাশ,ফুফু গ্রেফতার