সর্বশেষ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতার পদ স্থগিত

অনলাইন ডেস্ক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকেও আনোয়ার প্রধানকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠি পাওয়ার পর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৮ অক্টোবর পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে সন্তুষ্ট হতে পারেনি মহানগর বিএনপি। দলটির অভিযোগ, গত ৬ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নেতারা দুঃখ প্রকাশ বা অনুতপ্ত হওয়ার পরিবর্তে সদস্যসচিবের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থে নোটিশ দেওয়ার অভিযোগ তুলেছেন।

মহানগর বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত ৬ অক্টোবর আনোয়ার প্রধানের নেতৃত্বে আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অশোভন ও মারমুখী আচরণ করা হয়। ওই ঘটনায় রিফাত বাধা না দিয়ে উসকানি ও সহযোগিতা করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সাখাওয়াত হোসেন খানকে অবরুদ্ধ রাখা এবং পরে ক্ষমা চেয়ে চলে যাওয়ার বিষয়ে অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যকে মিথ্যা বলে দাবি করার বিষয়টিও তুলে ধরা হয়।

জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কারণ দর্শানোর নোটিশের জবাবে সংশ্লিষ্ট নেতারা ঘটনাটিকে আইনজীবী ফোরামের বিষয় হিসেবে উল্লেখ করেছিলেন। তবে মহানগর বিএনপির দাবি, সাখাওয়াত হোসেন খান সেখানে সংগঠনের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন। তাই তাঁর সঙ্গে এ ধরনের আচরণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।

পৃথক চিঠিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সুমন মিয়ার দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে। তাঁর সরকারি চেম্বার তালাবদ্ধ রাখা, ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে বলা হয়, এসব কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এসব অভিযোগ এবং কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে আনোয়ার প্রধানের দুটি সাংগঠনিক পদ ও রিফাতের ওয়ার্ড সভাপতি পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদককেও পাঠানো হয়েছে।এদিকে, পদ স্থগিতের সিদ্ধান্তকে অন্যায় দাবি করে বিএনপির চেয়ারম্যানের কাছে আপিল করার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

একক প্রার্থী নিয়ে ঐক্যবদ্ধভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি

রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্যায়ভাবে তাঁর নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যানের কাছে আপিল করবেন বলেও জানান তিনি।নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। আহ্বায়কের সঙ্গে আচরণ ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে দলের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ অক্টোবর ২০২৬
Trulli

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতার পদ স্থগিত