সর্বশেষ

আশুলিয়ায় ডাকাত আস্তানায় যৌথ অভিযান:দুই নারীসহ ৬ জন আটক,বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে দুজন নারী সদস্যও রয়েছেন।

​সোমবার (১২ অক্টোবর ২০২৬) ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত কাশিমপুর থানা ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

মাদককে না বলুন,সুস্থ সমাজ গড়ুন: সিরাজগঞ্জে মিরপুর যুবসমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর গ্রামের মধ্যপাড়ায় মো. খোকন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে ডাকাত চক্রের ওই ৬ সদস্যকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে দুই নারীসহ মোট ৬ জন ডাকাতকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড

​পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ অক্টোবর ২০২৬
Trulli

আশুলিয়ায় ডাকাত আস্তানায় যৌথ অভিযান:দুই নারীসহ ৬ জন আটক,বিপুল অস্ত্র উদ্ধার