সর্বশেষ

শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে: হাসনাত

অনলাইন ডেস্ক

শিক্ষকতাকে অবশ্যই বাংলাদেশের প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) কুমিল্লা শতবর্ষী দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষকতা এমন একটি পেশা, যারা শিক্ষার্থীদের তৈরি করেন। তাই শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে।

বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

এদিন সকাল ১১টায় বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউট দলের সমন্বয়ে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছাসহ নানা উপঢৌকন প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এবং শিক্ষক অলিউল্লাহ খানের সঞ্চালনায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ, সহকারী শিক্ষক মিতা বেগম, আজিজুর রহমান, মো. মোশার রফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে করুণ সুরে ব্যান্ড বাজিয়ে ফুলের সাজে সুসজ্জিত একটি গাড়িতে প্রিয় দুই শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ জানুয়ারি ২০২৫
Trulli

শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে: হাসনাত