সর্বশেষ

আশুলিয়া থানার ওসিকে নানা অনিয়মের অভিযোগে ঢাকা রেঞ্জে সংযুক্ত

আশুলিয়া প্রতিনিধি

ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিককে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তবে কি কারনে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজ রবিবার (০৫) দুপুরে সংযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অপরদিকে বেশ কিছুদিন ধরে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। ঝুট ব্যবসা নিয়ে পক্ষপাতিত্ব, অনৈতিকভাবে অর্থ লেনদেন, আসামি ধরে দিনের পর দিন হাজতে আটকে রাখা,এছাড়া আবাসিক হোটেল থেকে মাসোহারা আদায়সহ নানা অভিযোগে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। এ নিয়ে কয়েক দফা তদন্তও হয়। এছাড়া অধস্তনদের সাথে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ আজ তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।

গফরগাঁওয়ে ক্ষুব্ধ জনতা ধর্ষকদের বাড়িঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

এব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিককে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অফিযোগের বিষয় গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ জানুয়ারি ২০২৫
Trulli

আশুলিয়া থানার ওসিকে নানা অনিয়মের অভিযোগে ঢাকা রেঞ্জে সংযুক্ত