সর্বশেষ

কুড়িগ্রামের রাজিবপুরে চোরাই গরু জবাই, কসাইসহ আটক ৩

আকতার হোসেন

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি জালচিরা বাঁধের উত্তর পার্শ্বে ঢাকা টু রৌমারী মহাসড়কের পাশে একটি কসাইয়ের দোকানে চোরাই গরু জবাই করার ঘটনা ঘটে। এ নিয়ে এলাকা জুড়েই তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অপরদিকে গরু চোর ধরতে প্রায় ৫ শতাধিক উত্তেজনা মানুষ চোরের বাড়িতে উপস্তিত হয়। এসময় চোর আব্দুস ছালাম টের পেয়ে স্বামী স্ত্রী দুজন দেশীয় আস্ত্র বাগি দা দিয়ে বাড়িতে আশা লোকজনকে উল্টো হুমকী দেওয়া হয় বলে অভিযোগ অনেকের। এই খবরে রাজিবপুর থাানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রনের চেষ্টা করেও উত্তেজিত জনসাধারণকে নিয়ন্ত্র করতে হিমসিমে পরে পুলিশ। এদিকে চোর আব্দুস ছালাম পুলিশ ও উত্তেজিত জনসাধাণকে ধুলো দিয়ে বেল্ডিংয়ের একফিট শুরঙ্গ দিয়ে কৌশলে পালিয়ে যায়। অবশেষে রাজিবপুর উপজেলা সহকারি কমিশনার ভ‚মি কর্মকর্তা এসে এলাকাবাসিকে শান্ত করতে সক্ষম হয়।

এই চুরির ঘটনার সূত্র ধরে জানা গেছে গরুর মালিক জাউনিয়ারচর কাচানীপাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে আলম মিয়া, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং দোকানের সামনে থাকা গরুর চামড়া দেখে নিশ্চিত হন যে গরুটি তার। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় মালিক আলম মিয়া অভিযুক্ত কসাইসহ তিনজনকে আটক করেন। আটককৃত কসাই বলেন, আমি গরু চুরি করি নাই, আমি শিবেরডাঙ্গী নয়াপাড়া গ্রামের ভাইটা মজিবরের ছেলে আব্দুস সালামের কাছ থেকে ৬০ হাজার টাকা দিয়ে ক্রয় করেছি। এঘটনায়

ঝিনাইদহে শিশু সাবা হত্যা মামলায় আসামি সাইফুলের যাবজ্জীবন কারাদণ্ড

আটককৃতরা হলেন মরিচাকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সুলতান মাহমুদ, আলহাজ্ব আজিজুল হকের ছেলে বাবুল আক্তার, এবং টাঙ্গালীয়াপাড়া বৌ বাজার গ্রামের রাজু মিয়াসহ তিনজন।

এ বিষয়ে খবর পেয়ে রাজিবপুর থানা পুলিশ দূরত্ব ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে উদ্ধার করা চোরাই গরুর ৯৫ কেজি মাংস। কসাই আটকের ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু, ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি উদ্ধারকৃত মাংসের বাজারমূল্য নির্ধারণ করেন ৬২ হাজার টাকা। এই অর্থ অভিযুক্তদের কাছ থেকে নিয়ে ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের মাধ্যমে থানায় জমা রাখার নির্দেশ দেওয়া হয়।

উদ্ধারকৃত অর্থ পরবর্তীতে প্রকৃত মালিকের কাছে হস্থান্তর করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন। এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে রাজিবপুর থানা পুলিশ জানিয়েছে।

প্রীটি গ্রুপে অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত, বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে শ্রমিক সমাবেশ

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কসাইদের এ ধরনের কর্মকান্ডের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ জানুয়ারি ২০২৫
Trulli

কুড়িগ্রামের রাজিবপুরে চোরাই গরু জবাই, কসাইসহ আটক ৩