সর্বশেষ

কুড়িগ্রামের রৌমারী মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

আকতার হোসেন

রৌমারী উপজেলার চর শৌলমারী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়।

এসময় বক্তারা বক্তব্যে বলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

ঝিনাইদহে শিশু সাবা হত্যা মামলায় আসামি সাইফুলের যাবজ্জীবন কারাদণ্ড

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্ম গ্রহণ করেন শহিদ জিয়াউর রহমান। দিনটি উপলক্ষে রৌমারী উপজেলা মহিলা দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এই কর্মসূচি পালন করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দিকনির্দেশনাহীন জাতি যখন সিদ্ধান্তহীনতায় ছিল, তখন স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেছিলেন তিনি। বিশ্ব মানচিত্রে তিনি বাংলাদেশ ও বাংলাদেশিদের ব্যাপকভাবে পরিচিত করিয়েছেন। জাতির মর্যাদাকেও বিশ্বব্যাপী সমুন্নত করেছেন তাঁর শাসনামলে।জিয়াউর রহমানের সৈনিক ও রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম প্রতিটি মানুষ শ্রদ্ধাভরে এখনো স্মরণ করেন।

সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা মহিলা দলের আহবায়ক শিল্পী আক্তার, তার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন মমতাজ হোসেন (লিপি) বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ।

প্রীটি গ্রুপে অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত, বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে শ্রমিক সমাবেশ

বিশেষ অতিথিরা হলেন রৌমারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারা ও সভাপতি উপজেলা প্রেসক্লাব, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক নাজিম আকন্দ,প্রভাষক আব্দুল হাইসহ আরও অনেকেই।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ জানুয়ারি ২০২৫
Trulli

কুড়িগ্রামের রৌমারী মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত