সর্বশেষ

অভিনেত্রী শাওন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর ধানমণ্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সদ্যরা।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে ধানমণ্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তাকে ডিবি কার্যালয় রাখা হয়েছে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে। একই সঙ্গে অধিক জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে আদালতে রিমান্ড চাওয়া হবে।

সাভারে পুলিশের অভিযানে যুবলীগ নেতা ইউপি সদস্য বিল্লাল গ্রেফতার

এ বিষয়ে ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহাঙ্গীর কবির বলেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মেহের আফরোজ শাওনকে তার নিজ বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

অভিনেত্রী শাওন গ্রেপ্তার