সর্বশেষ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

উপজেলা সংবাদদাতা

রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দাল মিয়া ও সাধারণ সম্পাদক সুফি মিয়ার সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থিত গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরোধ চলে আসছিল। বিশেষ করে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এ বিরোধ তীব্র আকার ধারণ করে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিবালয়ে অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে বিদ্যুতের জাতীয় গ্রিড

এর আগে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মামলা-মোকদ্দমাও হয়। শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। nসংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ বিষয়ে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন বলেন, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রাখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী  জানান, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পদ্মায় নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবৈধ বালু উত্তোলন: হুমকির মুখে জনপদ ও পরিবেশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০