সর্বশেষ

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কমিটি

শহীদুল ইসলাম

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে তাহমিনা জেসমিন বিথী সভাপতি এবং দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. রাশিম মোল্লা সচিব নির্বাচিত হয়েছেন।

রোববার ঢাকার পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান কার্যালয়ে বিশেষ বোর্ড সভায় এ ফলাফল ঘোষণা করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মো. সাদ্দাম হোসেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সহসভাপতি পদে জয়পাড়া কলেজের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও কোশাধ্যক্ষ পদে আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রোববার সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে শুরু হয় এ বিশেষ বোর্ড সভা। উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক মো. তৌকির হোসেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী সাদেক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ড পরিচালক মো. শহীদুল ইসলাম, বেলা নাজনীন, মো. সহিদুল ইসলাম, মো. শামসুল আলম খান, মো. তোফাজ্জল হোসেন, মো. বজলুর রহমান ও মমতাজ সুলতানা।

বাউফলে সালিশ বৈঠকে হামলার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও মানববন্ধন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কমিটি