সর্বশেষ

বদরপুর দাখিল মাদ্রাসার এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বদরপুর দাখিল মাদ্রাসার এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফ্রেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বদরপুর দাখিল মাদ্রাসার জমি দাতা আলহাজ্ব ফরিদ উদ্দিন( ডিলার)
অত্র মাদ্রাসার (ভারপ্রাপ্ত)সুপার মাওঃ মোহাম্মদ আনিছুর রহমান (আনিছ) এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত অলোচনা সভায় বক্তব্য রাখেন মাওঃ মোহাম্মদ শফিকুল্লাহ আরবি প্রভাষক রাজিবপুর সরকারি ডিগ্রী কলেজ, মাওঃ মোহাম্মদ হাফিজুর রহমান ভাইস প্রিন্সিপাল বাঘারচর আলিম মাদ্রাসা ,মাওঃ মোহাম্মদ মফিজুল হক আমির বাংলাদেশ জামাত ইসলামী রাজিবপুর সদর ইউনিয়ন শাখা ও সহকারী শিক্ষক চর সাজাই দাখিল মাদ্রাসা ,মোহাম্মদ ইয়াসিন আলী সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি,মোহাম্মদ লতিফুজ্জামান (খোকন) সাংগঠনিক সম্পাদক ৭ নং ওয়ার্ড বিএনপি,মোহাম্মদ আমিনুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রাজিবপুর উপজেলা যুবদল,মোহাম্মদ রফিকুল ইসলাম ( ফুঁল) প্রতিষ্ঠা পরিচালক ফুঁল কুড়ি প্রি-ক্যাডেড স্কুল ।

প্রধান অতিথি ফরিদ উদ্দিন (ডিলার) বলেন, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ করে বলেন শিক্ষা একটি অমূল্য সম্পদ।একটি জাতির বিকাশ ও উন্নয়নের জন্য শিক্ষার ভূমিকা অপরিহার্য।বর্তমানে পৃথিবীর সামগ্রিক উন্নতির একমাত্র অবলম্বন হচ্ছে শিক্ষা। শিক্ষার ফলে মানুষ কুসংস্কার ও হীনতা মুক্ত হয়। তাই মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব লাভের জন্য জ্ঞানের সহায়তা অপরিহার্য।

বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

স্বাগত বক্তব্য ভারপ্রাপ্ত সুপার মাওলানা আনিছুর রহমান (আনিছ) বলেন,ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বিদায় শব্দটি সত্যি খুব কষ্টের।আর তাই তোমাদের সামনে দাড়িয়ে কথা বলতে ও আমার কষ্ট হচ্ছে।আর এই কষ্ট সেদিনেই শেষ হবে যেদিন শুনবো তোমারা প্রতিষ্ঠিত হয়েছো। তিনি আরো বলেন তোমরা নিয়ম-শৃঙ্খলা মেনে সুষ্ঠ ভাবে পরীক্ষায় অংশ নিবে,শিক্ষকদের কথা মেনে চলবে এবং শিক্ষা অর্জন করে পিতা-মাতার স্বপ্ন পূরণ করবে। তোমরাই দেশ ও জাতীর আগামীর ভবিষ্যৎ।

এসময় আরো উপস্থিত ছিলেন মাওঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক চর সাজাই দাখিল মাদ্রাসা ,মাওঃ মোহাম্মদ জাহিদুল ইসলাম সহকারী শিক্ষক সাজাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওঃ মোহাম্মদ সিরাজুল ইসলাম সহকারী শিক্ষক বদরপুর দাখিল মাদ্রাসা ,মাওঃ মোঃ আব্দুর রহিম ,মাওঃ মোহাম্মদ আবু বকর সিদ্দিক ,এসময় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে দোয়া ও আলোচনা শেষে অতিথি ও পরীক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়।

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

বদরপুর দাখিল মাদ্রাসার এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান