সর্বশেষ

শ্রীনগরে ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত ও অটোরিকশা প্রদান

শহীদুল ইসলাম

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের উপর ৩১দফার কর্মশালা ও নিহত রোমানের পরিবাকে সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ছনবাড়ী আন্ডারপাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। নারী ও শিশু অধিকার ফোরামের মুন্সীগঞ্জ জেলার সভাপতি সনিয়া হাবিব লাবনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

কর্মশালা শেষে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত শেখ রহমতুল্লাহ রোমানের পিতার হাতে একটি ব্যাটারি চালিত ইজি বাইক হস্তান্তর করা হয়। নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাক্তার জাহিদ, শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সম্পাদক আলমগীর আলম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিপু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সামসুল ইসলাম, সদস্য সচিব সামসুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুন নাহার, সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসনে আরা শিখাসহ আরো অনেকে।

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

শ্রীনগরে ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত ও অটোরিকশা প্রদান