সর্বশেষ

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক

ঈদযাত্রায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। আজ শক্রবার ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে চাপ বৃদ্ধি পেয়েছে। মোটরসাইকেলের পাশাপাশি যাত্রীবাহী বাসের চাপও লক্ষ্য করা গেছে। তবে এখন পর্যন্ত সড়কপথে যানজট কিংবা ভোগান্তি না থাকায় উৎসবের ‌‌‘রং এ’ স্বস্তির হাসি ফুটেছে মানুষের মুখে।

সকাল ৯টায় পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে গেল ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকা। এসময় মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পারি দিয়েছে ১৭ হাজার ৩৩৫টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পারি দিয়েছে ১০ হাজার ৩৪৮টি যানবাহন। এছাড়া উভয় প্রান্তে চলাচল করেছে ২৭ হাজার ৬৮৩টি যানবাহন।

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

তিনি আরও জানান, ঈদ ঘিরে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। এ অবস্থায় রাজধানী থেকে দক্ষিণবঙ্গমুখী যানবাহনগুলো সহসাই নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে। এদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা এলাকায় সাতটি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ঈদযাত্রায় পুরো মহাসড়কের বড় চ্যালেঞ্জ টোল প্লাজার সামনে যানবাহন নিয়ন্ত্রণ। ভোরে গাড়ির চাপ থাকলেও সময় বাড়ার সাথে সাথে অনেকটা কমে এসেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং যাত্রীদের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের আটটি ইউনিটসহ ৪০০ পুলিশ সদস্য কাজ করছে। এখন পর্যন্ত মহাসড়কে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

জলবায়ু-সহনশীল কৃষি ও উদ্যোক্তা বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ মার্চ ২০২৫
Trulli

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা