সর্বশেষ

প্রেমের টানে আশুলিয়ায় ছুটে এসেছেন ফিলিপাইনের সাইরা খান

স্টাফ রিপোর্টার

মাইনুল ইসলামঃ

রাজবাড়ী জেলার পাংশা এলাকার সজল খান বর্তমান তাদের পরিবারের সকলেই থাকেন ঢাকা জেলার আশুলিয়াতে,সজল খান কর্মের তাগিদে ১০ বছর আগে পাড়ি জমান সুদূর সিঙ্গাপুরে সেখানে পাঁচ বছর পরিশ্রম করেন, সেখানে ফিলিপাইনের যুবতী সাইরা খানের সাথে প্রথম দেখাতেই সজলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমিক সজলের সততা ও পরিশ্রমে মুগ্ধ হন সাইরা খান, নিজে থেকেই সজলকে ভালোবাসার পর বিয়ের প্রস্তাব দেন, দুইজনই রাজি হয়ে যান।

সার সিন্ডিকেটের মূলহোতা বিএনপি নেতা, সহযোগী আ.লীগের সহ-সভাপতি

সায়রা ও সজল জানান, তারা বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন ঠিক সেইভাবেই তারা পাঁচটি বছর পার করেন সিঙ্গাপুর একসঙ্গে। সায়রা খান আর সজল তখন জীবনের অন্তিম পর্বের পদক্ষেপ নেন যে তারা বিয়ে করবেন।

সজলকে দেখে তার বাংলাদেশের উপর ভালোলাগা ভালোবাসা শুরু হয়, এরপর দিনক্ষণ ঠিক করে চলে আসেন বাংলাদেশে। ঠিক করা হয় বিয়ের দিন ক্ষণ ঢাকা জেলার সাভারের আশুলিয়ার শেরআলী মার্কেট এলাকায় সজল খানের ভাই বসবাস করেন, ভাইয়ের বাসায় থেকেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সেই কথা মতো সোমবার (৭ এপ্রিল ২০২৫ইং) দিবাগত রাতে সজল খান ও সাইরার ভালোবাসার বিয়ে হয় আনুষ্ঠানিক ভাবে। স্থান: আশুলিয়ার পল্লীবিদুৎ কাচ্চি ডাইন।

এ সময় উপস্থিত ছিলেন সজল খানের পরিবারের সদস্যবৃন্দসহ আত্মীয়-স্বজন ভাই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ,সবার উপস্থিতিতেই বিয়ে সম্পূর্ণ হয়।

ময়মনসিংহে প্রবাসী পরিবারের স্বর্বস্ব লুট ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

এ সময় সাইরা খান জানান বাংলাদেশ দেখতে ফিলিপাইনের মতোই বাংলাদেশের মানুষ খুবই ভালো, নম্র ভদ্র মিশুক। আমি কিছু কিছু বাংলা বলতে পারি এর মধ্যে থেকে সব থেকে বেশি বলতে পারি সজল আমি তোমাকে ভালোবাসি-বাকীটা ইতিহাস।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ এপ্রিল ২০২৫
Trulli

প্রেমের টানে আশুলিয়ায় ছুটে এসেছেন ফিলিপাইনের সাইরা খান