সর্বশেষ

ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজীবপুরে জনজোয়ার

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে কুড়িগ্রামের রাজীবপুর।

রবিবার (৭ এপ্রিল) সকালে রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষার্থী, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, শিশু সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে মিছিলটি জনস্রোতে পরিণত হয়।

মিছিলটি রাজীবপুরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা প্রদক্ষিণ করে রাজীবপুর বাজার চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পথে পথে দোকানপাটের লোকজন, সাধারণ মানুষ ও পথচারীরা হাততালি দিয়ে সংহতি জানান। অনেকেই নিজ হাতে তৈরি ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে হাঁটেন, কেউবা ‘গাজা আজ রক্তে ভাসছে’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।

সার সিন্ডিকেটের মূলহোতা বিএনপি নেতা, সহযোগী আ.লীগের সহ-সভাপতি

সমাবেশে বক্তারা বলেন, “মানবাধিকার আজ মুমূর্ষু। ইসরায়েলি সন্ত্রাস বিশ্ব সভ্যতাকে চ্যালেঞ্জ করছে আর জাতিসংঘ কেবল বিবৃতি দিয়েই দায় শেষ করছে। আমরা আর নিরব থাকব না।”

বক্তারা দাবি করেন, অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি, মানবিক করিডোর এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের বিরুদ্ধে বিচার নিশ্চিত করতে হবে। তারা বাংলাদেশ সরকার ও ওআইসিকে আরও কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বিক্ষোভে তরুণদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ মুখে ফিলিস্তিন পতাকার রঙ এঁকে এসেছিলেন, পুরো রাস্তাজুড়ে স্লোগান তুলেছেন “ফিলিস্তিনের শিশুরা যখন কাঁদে, তখন আমরা হাসতে পারি না”, “গাজা আজ মৃতদের শহর-জেগে উঠো মানবতা”, “ইসরায়েলি বর্বরতা চলতে পারে না, থামাতেই হবে”।

ময়মনসিংহে প্রবাসী পরিবারের স্বর্বস্ব লুট ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ এপ্রিল ২০২৫
Trulli

ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজীবপুরে জনজোয়ার