সর্বশেষ

ঢাকা-১৯ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হাসান মাহবুবের নির্বাচনী পথসভা

স্টাফ রিপোর্টার

মাইনুল ইসলামঃ

সাভার আশুলিয়া নিয়ে ঢাকা-১৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত এমপি প্রার্থী জনাব হাসান মাহবুব মাস্টারের ঈদ পরবর্তী গণসংযোগ,নির্বাচনী পথসভা ও প্রচারণা শুরু করেছেন।

বুধবার (৯ এপ্রিল ২০২৫ইং) বিকেলে ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা ক্যাফে ঊষা হোটেলের সামনে থেকে শুরু করা হয় এই প্রচারণা, আশুলিয়া এলাকায় অনুষ্ঠিত গণসংযোগে প্রার্থী হাসান মাহবুব মাস্টার স্থানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের জন্য উন্নয়নমূলক বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন।

‘সাধারণ ক্ষমার মাধ্যমে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে আনা হয়েছে’—রাশেদ খাঁন

এ সময়, তিনি বলেন, “আমার লক্ষ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সমস্যা সমাধান করা। আমি বিশ্বাস করি, সবার সমর্থন এবং সহযোগিতায় আমরা এই এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে পারবো।”

ঈদ পরবর্তী গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং হাসান মাহবুব মাস্টারের সঙ্গে তাদের মতামত এবং আশাবাদ ব্যক্ত করেন। অনেকেই তার কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাকে পূর্ণ সমর্থন জানান।

এছাড়া, হাসান মাহবুব মাস্টার তার প্রচারণার সময় এলাকার উন্নয়ন ও জনসাধারণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, “আমি সবসময় জনগণের পাশে দাঁড়াতে চাই এবং তাদের সমস্যাগুলোর সমাধানে নিরলসভাবে কাজ করব।”

উত্তর-দক্ষিণে বদল এনসিপির দুই নেতার ভোটার ঠিকানা, বাড়ছে নির্বাচনী জল্পনা

এদিনের নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগে জামায়াতের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন মীরসহ দলীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন এবং জনাব হাসান মাহবুব মাস্টারের প্রতি সমর্থন ও ভালবাসা প্রকাশ করেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ এপ্রিল ২০২৫
Trulli

ঢাকা-১৯ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হাসান মাহবুবের নির্বাচনী পথসভা