সর্বশেষ

নৌ-পথে ডাকাতি প্রতিরোধে জেলা পুলিশের মতবিনিময় সভা

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের রাজীবপুর চিলমারী নৌ-রুটে ডাকাতি প্রতিরোধে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কির্তনটারীর দুর্গম চরে এই মতবিনিময় সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা পুলিশ। মতবিনিময় সভায় নৌ-চালক, যাত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিবালয়ে প্রশাসনের জিরো টলারেন্স নীতি সত্ত্বেও থামছে না অবৈধ বালু উত্তোলন

এসময় স্থানীয়রা বলেন, সম্প্রতি নৌ-রুটে ডাকাতির ঘটনা ঘটেছে। এই নৌ-রুটগুলো নিয়মিত নজরদারি করলে যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবে এবং নৌ-রুটগুলো জনপ্রিয় হবে।

নাগেশ্বরী ও অলিপুর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মোজাম্মেল হক বলেন,আমাদের নৌপথে দায়িত্ব পালনে যানবাহন সংক্রান্ত কিছু সমস্যা আছে। আমরা সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করছি এবং নিয়মিত টহল জোরদার করছি।

পাবনার পদ্মায় অবৈধ বালু উত্তোলন: শতাধিক ড্রেজার-বাল্কহেডে পরিবহন

প্রয়োজনে প্রযুক্তির সহায়তা নেয়া হবে বলেও জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, কুুড়িগ্রাম ডিবি ওসি বজলার রহমান, চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম ও ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম প্রমুখ।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ এপ্রিল ২০২৫
Trulli

নৌ-পথে ডাকাতি প্রতিরোধে জেলা পুলিশের মতবিনিময় সভা