সর্বশেষ

শিবালয়ে প্রশাসনের জিরো টলারেন্স নীতি সত্ত্বেও থামছে না অবৈধ বালু উত্তোলন

জেলা প্রতিনিধি

​মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীবেষ্টিত দুর্গম আলোকদিয়া চরাঞ্চলে প্রশাসনের কঠোর তৎপরতার মধ্যেও থামেনি অবৈধ বালু উত্তোলন। নদীর বিভিন্ন পয়েন্টে একাধিক ড্রেজার বসিয়ে বালু লুটের অভিযোগ স্থানীয়দের।

​স্থানীয়দের অভিযোগ,জেলা প্রশাসন ও শিবালয় উপজেলা প্রশাসনের অভিযানে বালু উত্তোলনকারীদের তৎপরতা কিছুটা কমলেও, সুযোগ বুঝে আবারও সক্রিয় হয়ে উঠেছে চক্রটি। দুর্গম চরাঞ্চল ও বিস্তীর্ণ নদীপথের সুযোগ নিয়ে তারা নিয়মিত বালু তুলছে।

পাবনার পদ্মায় অবৈধ বালু উত্তোলন: শতাধিক ড্রেজার-বাল্কহেডে পরিবহন

​আজ (১০সেপ্টেম্বর ২০২৬ইং)বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে একাধিক ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এভাবে অবাধে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরভাঙনের ঝুঁকি তৈরির পাশাপাশি, জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৭ ও ৮ নম্বর টাওয়ার ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

​শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার জানিয়েছেন,অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ও সংশ্লিষ্টদের নজরদারি এবং টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

​পরবর্তী পদক্ষেপ হিসেবে,এই চক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনি ব্যবস্থার দাবি তুলেছেন এলাকাবাসী ও নদী রক্ষা আন্দোলন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

শিবালয়ে প্রশাসনের জিরো টলারেন্স নীতি সত্ত্বেও থামছে না অবৈধ বালু উত্তোলন