সর্বশেষ

নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল

অনলাইন ডেস্ক

নারী কর্মকর্তাদের স্যার ডাকার নির্দেশনা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রায় ১৬ বছর শেখ হাসিনার স্বৈরশাসনের সময় একটি বিতর্কিত নির্দেশনা জারি ছিল, যেখানে সরকারি কর্মকর্তাদের তাকে “স্যার” বলে সম্বোধন করতে বলা হয়। এই প্রথা উচ্চপদস্থ অন্যান্য নারী কর্মকর্তার ক্ষেত্রেও বহাল ছিল এবং এখনো অনেক ক্ষেত্রে তা অব্যাহত রয়েছে, যা অত্যন্ত অস্বাভাবিক। এমতবস্থায় আজ উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে সেই নির্দেশনা বাতিল করেছে।

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

একইসঙ্গে, মন্ত্রিসভার জারিকৃত অন্যান্য প্রোটোকল নির্দেশনা সংক্রান্ত বিষয়ে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এই প্রেক্ষাপটে, প্রোটোকল নির্দেশনা ও সম্মানসূচক উপাধি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য কমিটি আগামী এক মাসের মধ্যে তাদের সংশোধিত সুপারিশ উত্থাপন করবে।

নতুন পে-স্কেলে বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, কার্যকর ২০২৮ থেকে
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ জুলাই ২০২৫
Trulli

নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল