সর্বশেষ

আ.লীগের নাশকতার পরিকল্পনা ফাঁস,সাভার থেকে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি

অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতার ভয়ংকর পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ঢাকার সাভার থেকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পরিষদের পতিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯ টায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের আগেই মাঠ গরম:গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

গ্রেফতারকৃতরা হলেন – সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস খানের ছেলে সোহেল রানা খোকন (৪২), তিনি সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পতিত সরকারের উপজেলা চেয়ারম্যান এবং তার সহযোগী একই উপজেলার আমোষ গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন(৩৫)।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকন ও তার সহযোগী বিদ্যুৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার ভয়ংকর পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। খোকনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকন ও তার সহযোগীসহ দুই জনকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী আসামিদের আদালতে পাঠানো হবে।আ.লীগের নাশকতার পরিকল্পনা ফাঁস,সাভার থেকে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুলাই ২০২৫
Trulli

আ.লীগের নাশকতার পরিকল্পনা ফাঁস,সাভার থেকে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২