সর্বশেষ

আশুলিয়ায় শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টায় আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

আজ শুক্রবার (৮ আগস্ট) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার থানার ওসি আব্দুল হান্নান। গ্রেপ্তার থানা শ্রমিক লীগের প্রচার সম্পাদক এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য। তিনি আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ছাত্র-জনতা হতাহতের ঘটনায় একাধিক মামলার রয়েছে।

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, দেশি ইলিশের ব্যবসায়ীদের হতাশা কাটলো

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান, শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু গোপনে আশুলিয়ায় আওয়ামী লীগকে পুনর্গঠন করতে কাজ করছিলেন। তাকে আশুলিয়ার আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে অর্থায়ন করেছেন। জানা যায়, গ্রেপ্তার নাজমুল হক ইমু দীর্ঘদিন যাবৎ শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এ ছাড়াও তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূইয়ার ঘনিষ্ঠ সহযোগী। জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দিলেও পরবর্তীতে সাংবাদিক পরিচয়ে প্রকাশ্যে আসতে শুরু করেন। পরে তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচার নিশ্চিত করতে চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।এর পর তিনি আবারও আত্মগোপনে চলে যান।

বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

আশুলিয়ার থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘বৃহস্পতিবার রাতে ছাত্র-জনতা হত্যা মামলার এক আসামিকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ আগস্ট ২০২৫
Trulli

আশুলিয়ায় শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু গ্রেপ্তার