সর্বশেষ

গণস্বাক্ষর কর্মসূচিতে দোহার ও নবাবগঞ্জকে ঢাকা-০১ ও ঢাকা-০২ আসন হিসেবে ফিরিয়ে আনার দাবি

শহীদুল ইসলাম

ঢাকা জেলার দোহার এবং নবাবগঞ্জকে যথাক্রমে ঢাকা-০১ ও ঢাকা-০২ সংসদীয় আসন হিসেবে পুনর্বহালের দাবিতে দোহার-নবাবগঞ্জ সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটি একটি গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে। কর্মসূচির বিবরণ পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, কমিটির সদস্য সচিব মো. রাসেল আহমেদ-এর নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।

সকালে কর্মসূচির আওতায় জয়পাড়া বাজারের কালেমা চত্বর, হাসপাতাল রোডসহ বিভিন্ন স্থানে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। বিকেলে এই কার্যক্রম নবাবগঞ্জের শহীদ মিনার থেকে জেলমার্কেট পর্যন্ত বিস্তৃত হয়। এ সময় কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় পার্টি দোহার উপজেলা: প্রধান সমন্বয়ক মো. রফিকুল ইসলাম এবং যুগ্ম সমন্বয়ক আদর ইসলাম আকাশ। নবাবগঞ্জ উপজেলা: প্রধান সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সমন্বয়ক রোমান এবং অনু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন: সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন সিদ্ধা, সাবেক যুগ্ম সদস্য সচিব মাহির সানজিদ, সাবেক আহ্বায়ক শাকিল আহমেদ, সাজিদ এবং আবদুল্লাহ।

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, দেশি ইলিশের ব্যবসায়ীদের হতাশা কাটলো

এছাড়াও উপস্থিত ছিলেন সহ মুখপাত্র রিদিম হাসান, সংগঠক রাকিবুল ইসলাম এবং সাজিদ হোসেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই গণস্বাক্ষর কর্মসূচি আজও (রবিবার) অব্যাহত থাকবে।

বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ আগস্ট ২০২৫
Trulli

গণস্বাক্ষর কর্মসূচিতে দোহার ও নবাবগঞ্জকে ঢাকা-০১ ও ঢাকা-০২ আসন হিসেবে ফিরিয়ে আনার দাবি