সর্বশেষ

চোরাকারবারী ধরতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্যের নাম মাসুম বিল্লাহ। তিনি উপজেলার সোনারহাট বিওপি ক্যাম্পে সিপাহী পদে কর্মরত ছিলেন।

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, দেশি ইলিশের ব্যবসায়ীদের হতাশা কাটলো

জানা যায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দুইজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাই পানিতে ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠে আসলেও সিপাহী মাসুম বিল্লাহ উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে সিলেটের ফায়ার সার্ভিস, স্থানীয় ডুবুরীরা অনেক খোঁজাখুঁজি করে নিখোঁজের ২৪ ঘন্টা পর স্থানীয় ডুবুরীরা তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, নিখোঁজের ২৪ ঘন্টা পর সিপাহী মাসুম বিল্লাহের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী কার্যক্রম শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পক্রিয়া চলছে।

বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ আগস্ট ২০২৫
Trulli

চোরাকারবারী ধরতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার