সর্বশেষ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

আশুলিয়া প্রতিনিধি

গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশুলিয়ায় মানববন্ধন হয়েছে।

রোববার সকালে বাইপাইল এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়া প্রেসক্লাব আয়োজিত এই কর্মসূচিতে  স্থানীয় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে সাংবাদিক সমাজকে শক্ত অবস্থান নিতে হবে। সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়। সেই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন ও সুরক্ষা ব্যবস্থার দাবি জানান তারা।

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, দেশি ইলিশের ব্যবসায়ীদের হতাশা কাটলো

মানববন্ধনে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ আগস্ট ২০২৫
Trulli

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন