সর্বশেষ

গণতন্ত্র ফেরাতে ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি-গয়েশ্বর চন্দ্র রায়

শহীদুল ইসলাম

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে দলের নেতাকর্মী ও জনগণকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের প্রধান দাবী।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন। গয়েশ্বর রায় মনে করেন, দেশের মানুষ এখনও পরিবর্তনের অপেক্ষায় রয়েছে, ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আন্দোলনের ময়দানে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক বিশ্বাস এবং সংগঠনের দৃঢ়তা ছাড়া গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহিদরা যে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা এখনও পূর্ণ হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি নেতাকর্মীদের ভবিষ্যতে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেন এবং ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকার ওপর জোর দেন।

নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান: দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয় ভাঙ্গুড়ায়

তিনি বলেন, যদি বিএনপি ঐক্যবদ্ধ থাকে, তবে গণতন্ত্রের জয় নিশ্চিত। তিনি বলেন, ভোট কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য দেওয়া উচিত। গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে এবং খালেদা জিয়ার মুক্তির জন্য সচেষ্ট থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাবনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ড্যাব নেতা ও পৌর মেয়র প্রার্থী ডাঃ নোমানের নেতৃত্বে মশাল মিছিল
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ আগস্ট ২০২৫
Trulli

গণতন্ত্র ফেরাতে ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি-গয়েশ্বর চন্দ্র রায়