সর্বশেষ

মাদক বিরোধী অভিযানে  মদ ও গাঁজসহ পিতা-পুত্র আটক

স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী পিতা-পুত্র কে আটক করেছে থানা পুলিশ।

গলাচিপা থানা পুলিশ জানান, ইং ২৮-০৯-২০২৬ তারিখ গলাচিপা থানার এস আই (নিঃ)/ মো: আ: হাকিম সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ রুবেল হাওলাদার, এএসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান, এএসআই(নিঃ) মোঃ আঃ হাই ও সংগীয় ফোর্স সহ উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন পূর্ব পানপট্টি সাকিনস্থ আটককৃত ২নং আসামী মোঃ আল আমিন মীর (৫০) এর বসত ঘরের সামনের বারান্দার মধ্যে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ গ্রাম গাঁজা সহ আসামী ১। মোঃ রাব্বি মীর (৩০), পিতা- মোঃ আল আমিন মীর, সাং- গ্রামর্দ্দন, পূর্ব পানপট্টি, ৪নং ওয়ার্ড, ইউপি- পানপট্টি, থানা- গলাচিপা কে আটক করা হয়।

পাবনার দুবলিয়ায় অবৈধ সার মজুত:৫০ হাজার টাকা জরিমানা,২৫১ বস্তা সার জব্দ

এদিকে গোপন সংবাদে তাদের বসত ঘর সংলগ্ন পুকুর পাড়ের দক্ষিন পার্শ্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩৫ (একশত পয়ত্রিশ) লিটার চোলাই মদ সহ মোঃ আল আমিন মীর (৫০), পিতা- মোঃ জয়নাল মীর, সাং- গ্রামর্দ্দন, পূর্ব পানপট্টি, ৪নং ওয়ার্ড, ইউপি- পানপট্টি, থানা- গলাচিপা কে আটক করা হয়।

আটককৃতদের কে জিজ্ঞাসা করলে তারা জানান যে, উক্ত চোলাই মদ তারা নিজেরাই কাচামাল সংগ্রহ করে দীর্ঘদিন ধরে খুচরা ও পাইকারী ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে তৈরি করে আসছে। পরে তাদের বিরুদ্ধে গলাচিপা থানার মামলা নং-৬০, তারিখ- ইং-২৮-০৯-২৬ ধারা-মাদকদ্রব্য নিঃ আঃ২০১৮ এর ৩৬(১) সারনি ১৯(ক)/২৪(গ)/৪১ রুজু করা হয়েছে। (২৯/০৯/২০২৬)

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে নারী গ্রেফতার, লাখ টাকা জরিমানা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ সেপ্টেম্বর ২০২৬
Trulli

মাদক বিরোধী অভিযানে  মদ ও গাঁজসহ পিতা-পুত্র আটক