সর্বশেষ

পাহাড়ের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতের কথা মীর হেলালের

অনলাইন ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিগত সুবিধার আওতায় এনে সমতলের শিক্ষার্থীদের সঙ্গে সুযোগের ব্যবধান কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।মঙ্গলবার ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। মন্ত্রী সাচিং প্রু এমপিও এতে উপস্থিত ছিলেন।

সভায় ২০২৬-২০২৭ অর্থবছরে চলমান এডিপিভুক্ত প্রকল্প ও স্কিমগুলোর আর্থিক এবং বাস্তব অগ্রগতি পর্যালোচনা করা হয়। চলতি অর্থবছরে সরকারি অর্থ ও প্রকল্প সহায়তা মিলিয়ে মোট ৯৬৪ কোটি ৬৪ লাখ টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের পিছিয়ে রাখার সুযোগ নেই। ই-লার্নিং, আধুনিক শিক্ষা ও দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে পাহাড়ের শিক্ষার্থীদের সমতলের শিক্ষার্থীদের সমান সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনার মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্তিমূলক সংশোধনের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর

সভায় প্রজেক্টরের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের ই-লার্নিং কার্যক্রম এবং গণিত, বিজ্ঞান ও ইংরেজিতে তাদের অগ্রগতি দেখেন প্রতিমন্ত্রী।তিনি বলেন, পাহাড় ও সমতলের শিক্ষার্থীদের মধ্যে সুযোগের বৈষম্য কমাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা প্রয়োজন। পার্বত্য অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষার মাধ্যমে চিকিৎসা, প্রকৌশল, গবেষণা ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে।

এ ছাড়া পার্বত্য এলাকার নারীদের দীর্ঘদিনের পানির সংকট কমাতে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের ওপর গুরুত্ব দেন তিনি। পর্যটন খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রত্যন্ত এলাকায় সৌরবিদ্যুতের ব্যবস্থা করার কথাও বলেন প্রতিমন্ত্রী।ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বিভিন্ন পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ সেপ্টেম্বর ২০২৬
Trulli

পাহাড়ের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতের কথা মীর হেলালের