সর্বশেষ

দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই- মীর সরফত আলী সপু 

শহীদুল ইসলাম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, যারা মনে করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তারা ‘বোকার স্বর্গে’ বাস করছে। তার মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই।

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে একটি লোহার পুল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান: দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয় ভাঙ্গুড়ায়

মীর সরফত আলী সপু বলেন, সরকার বর্তমানে যেসব সংস্কারের কথা বলছে, সেগুলো কেবল মুখের কথায় বা নথিপত্রেই সীমাবদ্ধ। এসব বাস্তবায়ন করতে হলে জাতীয় সংসদের অনুমোদন লাগবে। আর জাতীয় সংসদ গঠন করতে হলে নির্বাচন অপরিহার্য। তাই নির্বাচন ছাড়া দেশের কোনো অগ্রগতি সম্ভব নয়।

এর আগে তিনি শ্রীনগর উপজেলার দামলা এলাকায় একটি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

পাবনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ড্যাব নেতা ও পৌর মেয়র প্রার্থী ডাঃ নোমানের নেতৃত্বে মশাল মিছিল

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, অর্থ এবং পুরস্কার তুলে দেন অতিথিরা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ আগস্ট ২০২৫
Trulli

দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই- মীর সরফত আলী সপু