সর্বশেষ

তৌহিদ আফ্রিদি গ্রেফতার

অনলাইন ডেস্ক

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুরে মুক্ত পানিতে খাঁচায় মাছ চাষে সাফল্য,সরকারি সহায়তার আকুতি উদ্যোক্তাদের

এর আগে, গত ১৭ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তার বাবা মো. নাসির উদ্দিন সাথীকেও গ্রেফতার করা হয়েছিল।

জানা গেছে, গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে পতিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে। এছাড়া দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

পাবনায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

মামলায় তৌহিদ আফ্রিদি রয়েছেন ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি হিসেবে। মামলায় মোট ২৫ জনকে নামীয় এবং আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ আগস্ট ২০২৫
Trulli

তৌহিদ আফ্রিদি গ্রেফতার