সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা ট্রাম্পের, কিছু প্রকল্পে শর্ত দিচ্ছে সিউল

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলাস্কা এলএনজি প্রকল্পের একটি বড় অংশ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।বুধবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ট্রাম্প এই বিনিয়োগের ঘোষণা দেন।

গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া মোট ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগে সম্মত হয়েছিল। এর মধ্যে জাহাজ নির্মাণ খাতে ১৫০ বিলিয়ন এবং কৌশলগত বিভিন্ন প্রকল্পে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, নতুন বিনিয়োগ প্যাকেজের আওতায় আটটি বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এবং টেক্সাসে ৬ গিগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে অবশ্য আলাস্কা এলএনজি প্রকল্প নিয়ে সতর্ক অবস্থান জানানো হয়েছে। দেশটির শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পটির বাণিজ্যিক সম্ভাব্যতা ও আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

ইরাকের তেল বিক্রির অর্থ মার্কিন ব্যাংকে কেন জমা হয়

সিউলের বক্তব্য অনুযায়ী, আলাস্কা এলএনজি প্রকল্পে বিনিয়োগের পরিমাণ বা বিনিয়োগ করা হবে কি না—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

টেক্সাসে এআই ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহের জন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং আটটি পারমাণবিক চুল্লির জন্য ১২০ বিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়টি দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে।

আলাস্কা এলএনজি প্রকল্পের আওতায় প্রায় ৮০৭ মাইল দীর্ঘ পাইপলাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আলাস্কার নর্থ স্লোপ থেকে দক্ষিণ উপকূলের একটি তরলীকরণ কেন্দ্রে গ্যাস পরিবহন করা হবে। সেখান থেকে এশিয়ার বিভিন্ন বাজারে এলএনজি পাঠানোর পরিকল্পনা রয়েছে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিন প্রায় ৩৯০ কোটি ঘনফুট গ্যাস পরিবহন এবং বছরে সর্বোচ্চ দুই কোটি টন এলএনজি উৎপাদন সম্ভব হতে পারে।

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন মাচাদোর সহযোগী

তবে প্রকল্পটির ব্যয়, অর্থায়ন ও বাণিজ্যিক সম্ভাব্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। ফলে ঘোষিত বিনিয়োগের সব অংশ একই গতিতে বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ অক্টোবর ২০২৬
Trulli

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা ট্রাম্পের, কিছু প্রকল্পে শর্ত দিচ্ছে সিউল