সর্বশেষ

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ছুটি ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির নির্ধারিত তারিখ ৫ সেপ্টেম্বর শুক্রবারের পরিবর্তে ৬ সেপ্টেম্বর, ২০২৫ শনিবার পুনঃনির্ধারণ করেছে। ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

বিরুলিয়ায় পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা ও সম্মেলন সম্পন্ন: নতুন কমিটি গঠন

প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত

জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আদালতের কার্যক্রমের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ আগস্ট ২০২৫
Trulli

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা