জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৩ দাবি রাশেদ খানের

অনলাইন ডেস্ক

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধসহ তিন দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রাশেদ খান বলেন, গতকালকের ঘটনায় তদন্ত কমিটি গঠন করতে হবে। নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি : মির্জা ফখরুল

সেনাবাহিনীর বিবৃতির প্রসঙ্গে রাশেদ খান বলেন, আমরা মব সৃষ্টি করে জাতীয় পার্টির অফিসে যাইনি। বরং নিজেদের অফিসের সামনেই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম।

এই হামলার বিচার না করলে জনগণ সরকারের বিচার করবে মন্তব্য করে তিনি বলেন, এতদিন কোনো সংস্কার হয়নি শুধু উপদেষ্টাদের পকেট ভারি হয়েছে। আরেকটা ১/১১ ঘটিয়ে নির্বাচন বানচালের চক্রান্ত চলছে বলেও জানান তিনি। রাশেদ বলেন, তবে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন আয়োজন করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল

এদিকে রোববার বিএনপি-জামায়াত এবং এনসিপির বৈঠক ডেকেছিল সরকার। রাশেদ খান অভিযোগ করে বলেন সরকার শুধুমাত্র ৩টা দলকেই গুরত্ব দিচ্ছে। আগামীবাল তিন দল নয়, বৈঠকের আয়োজন হবে সর্বদলীয়। নতুবা যমুনা ঘেরাও করা হবে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ আগস্ট ২০২৫
Trulli

জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৩ দাবি রাশেদ খানের