সর্বশেষ

কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মো. আমিনুল ইসলাম রাজু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, খুলনা ও র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর।

র‌্যাব জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দোলা পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন আমিনুল ইসলাম রাজুকে আটক করা হলে তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ কৌশলে ইয়াবাগুলো পেটে বহন করে খুলনায় নিয়ে যাচ্ছিলেন।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

পরে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে পরীক্ষায় তার পেটে ইয়াবা থাকার সত্যতা পাওয়া যায়। চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ সেবনের পর তিনি মলত্যাগ করলে বিশেষভাবে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ আগস্ট ২০২৬
Trulli

কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার